শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগের ইঙ্গিত, সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে আগস্টে ◈ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী ◈ পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও) ◈ বেনজীর প্রত্যর্পণ: বাংলাদেশের নথিতে কী খুঁজছে দুবাই কর্তৃপক্ষ? ◈ প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি ◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ ◈ আগস্টে তফসিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৮:০১ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমন প্রতিরোধে আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

এম, এ কুদ্দুস : [২] নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি বলেছেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই করোনা পরিস্থিতিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চলতি বাজেটে স্বাস্থ্য ও কৃষি খাতে সরকার অধিক গুরুত্ব দিয়েছে।

[৩] তবে দায়িত্বশীল মানুষেরা স্বাস্থ্য সচেতনতায় উদাসীন হবার কারণে দেশে করোনা সংক্রমন আবারো বাড়ছে। করোনা সংক্রমন থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য বিভাগসহ আমরা যারা সরকারের বিভিন্ন দায়িত্বে অছি করোনা সংক্রমন প্রতিরোধে আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। আমরা যদি সচেতন ও দায়িত্বশীল না হই, জনগণকে সচেতন করা যাবেনা।

[৪] সোমবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। এসময় তিরি স্বাস্থ্য ´প্লেক্সের বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেয়াসহ, রোগী ও বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার মর্শেদুল আলম চৌধুরী (আয়ুর্বেদিক) গত ২৯ মে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় তাঁর পরিবারের সাথে কথা বলেন।

[৫] পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, বিরল উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মকাদ্দেস হোসেন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব আকতার হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল মালেকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও বিভিন্ন স্তরের কর্মচারী বৃন্দ। এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিরল পৌর শহরের শংকরপুর এলাকায় সাবেক ছাত্রনেতা মিঠুন চন্দ্র রায়ের একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদেন এবং মডেল মসজিদেও নির্মানাধীন কাজের পরিদর্শণ করেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়