শিরোনাম
◈ মুখোমুখি ছাত্রদল-ছাত্রশিবির, বড় সংঘাতের আশঙ্কা! ◈ তিন মা‌সের মধ্যে নির্বাচন না দিলে অবৈধ হয়ে যাবে বিসিবির বর্তমান কমিটি  ◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আতিকুর রহমান : [২] গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর চত্বর ফাওকাল এলাকায় সোমবার দুপুরে পুকুরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা সহোদর ভাই ও বোন।

[৩] নিহতরা হলো গাজীপুর মহানগরীর ফাওকাল পূর্বপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের সন্তান মেয়ে শিশু সুমাইয়া (৮) এবং ছেলে ফয়সাল আহম্মেদ (৫)। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রফিউল করিম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, তাদের বাবা নুরুল ইসলাম একজন দিনমুজুর এবং মা পোশাক শ্রমিক।

[৪] প্রতিদিনের মতো নিহতের মা পোশাক কারখানায় চলে যান এবং বাবা শনিবার দুপুরে ঘুমিয়ে ছিলেন। এসময় সুমাইয়া এবং ফয়সাল তাদের বাড়ির দক্ষিণে চৌধুরীর পুকুর পাড়ে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করতে যায়। খেলার এক পর্যায়ে তিন শিশু পুকুরের পানিতে পরে যায়।

[৬] এ সময় পাশের ঘটনাটি মসজিদের মুসল্লিদের নজরে আসলে তারা পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পূর্বেই সুমাইয়া এবং ফয়সাল মারা যায়। কিন্তু ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে তোয়াকে (৭) অসুস্থ অবস্থায় উদ্ধার করা হলে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যায়। পরে লাশ নিহতের স্বজনদের কাছে দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়