শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ বছর অস্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশসহ পুরো ভারতীয় উপমহাদেশে: মার্কিন গবেষণা

আসিফুজ্জামান পৃথিল: [২] তৈরি হতে পারে ১০ লাখ বছর আগের পরিস্থিতি। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিবর্তন এ অঞ্চল ও এর ইতিহাসকে নতুন আকার দিতে পারে।

[৩] কম্পিউটার মডেলভিত্তিক গবেষণায় দেখা গেছে, গ্রিনহাউস গ্যাসের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও উষ্ণ আবহাওয়ায় আর্দ্রতা বাড়ার কারণে বর্ষায় অতিবৃষ্টি, অপ্রত্যাশিত ও চরম বৃষ্টিপাতের ঘটনা ঘটতে পারে। নতুন গবেষণা নিবন্ধটি গত শুক্রবার সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ওই গবেষণা নিবন্ধে আগের তত্ত্বের পক্ষে প্রমাণ হাজির করা হয়েছে। নতুন এ গবেষণার জন্য ১০ লাখ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকেরা। বিজনেস স্ট্যান্ডার্ড

[৫] বর্ষা মৌসুমের বৃষ্টিপাত বিশ্বের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ লোকের জীবনে প্রভাব ফেলে, ফসলহানি ঘটায়, মারাত্মক বন্যার সৃষ্টি করে এবং প্রাণহানি ঘটানোর পাশাপাশি দূষণ বাড়ায়। গবেষকেরা বৃষ্টিপাতের তথ্য বের করতে কাদা নিয়ে গবেষণা করেন। তারা বঙ্গোপসাগরে খনন করে কোরের নমুনা সংগ্রহ করেন।

[৬] অতিবর্ষার মৌসুমে বঙ্গোপসাগরে বেশি পরিমাণ স্বাদু পানি প্রবেশ করে। এতে পৃষ্ঠের লবণাক্ততা কমে যায়। সমুদ্রতলপৃষ্ঠে বসবাসকারী প্লাঙ্কটন মারা যায় এবং পলির স্তরে স্তরে ডুবে যায়। গবেষকেরা ওই নমুনা থেকে প্লাঙ্কটনের জীবাশ্ম বিশ্লেষণ করেন। সেখান থেকে অক্সিজেন আইসোটোপ বিবেচনায় নিয়ে পানির লবণাক্ততা বের করেন। তাতে দেখা যায়, অতিবৃষ্টি ও কম লবণাক্ততার বিষয়টি সৃষ্টি হয়েছিল বায়ুমণ্ডলীয় কার্বন ডাই–অক্সাইডের উচ্চতর ঘনত্বের পর।

  • সর্বশেষ