শিরোনাম
◈ সবাই তো ফাতেমা না বা সবাই ফাতেমার আত্মীয় না, কিন্তু সাধারণ মানুষের কী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন  

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজাম্মেল হোসেন মঞ্জু: মুসলিম যুবকের কণ্ঠে শিব স্তোত্র (ভিডিও)

মোজাম্মেল হোসেন মঞ্জু, ফেসবুক থেকে আমাকে হোয়াটসঅ্যাপে এক বন্ধু পাঠিয়েছেন। নেটে থাকলেও আমার নজরে আসেনি। সবার পছন্দের না-ও হতে পারে। যাদের ভালো লাগে তারা নিবিষ্ট মনে উপভোগ করুন, সাড়ে ৭ মিনিট লাগবে শুনতে। এই মুসলিম যুবক, নাম মোহাম্মাদ কাশেম আলি, ব্যাঙ্গালোরে টেলিভিশনের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতায় টোড়ি রাগে শিব স্তোত্র পরিবেশন করে প্রথম হয়েছেন ও শ্রোতাদের বিপুল অভিনন্দন পেয়েছেন। অনুষ্ঠানটি কোভিড মহামারির আগে, ২০১৯ সালের আগস্টের।

[video width="384" height="224" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/06/10000000_2806954812948586_5883604570198416973_n.mp4"][/video]

সংস্কৃতির জাত-বৈশিষ্ট্য ও স্বরূপ আছে কিন্তু ভূগোলে ও মনে বিভাজক সীমান্ত নাই। সৌন্দর্য সৃষ্টি সাবাইকে মুগ্ধ করে। সুর ও সঙ্গীতের ভাষা আন্তর্জাতিক। বৈদিক যুগে উদ্ভূত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত মধ্য ও আধুনিক যুগে উপমহাদেশে বেশি চর্চা করলেন মুসলমান শিল্পীরা। মধ্যযুগে আরব-পারস্য থেকে এসে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিশেলে গড়ন পাওয়া গজলের আধুনিক সম্রাট হলেন জগজিৎ সিং-চিত্রা সিং। কবি নজরুল সমান ভালবেসে একাধারে হামদ-নাত ও শ্যামাসঙ্গীত বেঁধেছেন। উপমহাদেশে সংস্কৃতির সৌন্দর্যই হলো বৈচিত্র‍্যের ঐক্য ও সমাহার। সম্প্রতি সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতি এর ক্ষতি করতে উদ্যত। তবে আমাদের সংস্কৃতির প্রাচীনত্ব ও সমৃদ্ধ ভাণ্ডার একটি শক্তি যাকে পরাভূত করা কঠিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়