শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সৌরভ ঘোষ : [২] কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরিফুল উপজেলার রমনা ইউনিয়নের পূর্ব সরকার পাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

[৩] শনিবার (৫ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে নিহত আরিফুল তার সমবয়সী চাচাতো ভাইয়ের সাথে বাড়ীর পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে নামে। পুকুরের ধারে কম পানিতে গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানা আরিফুল পুকুরের গভীর পানিতে গিয়ে ডুবে যায়। তার চাচাতো ভাই আরিফুলকে পুকুরে দেখতে না পেয়ে বাড়ীতে এসে পরিবারের লোকজনকে বিষয়টি অবগত করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আরিফুলের লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

[৫] রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগার আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়