শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০১:৩২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেহেরপুরে স্ট্যাম্প জালিয়াতি করে কোটিপতি দুই পিয়ন

মিনহাজুল আবেদীন: [২] শনিবার (০৫ জুন) ডিবিসি টিভির এক প্রতিবেদনে জানায়, ১৪ কোটি টাকার স্ট্যাম্প জালিয়াতির ঘটনা ফাঁস হয়। এরপর বেরিয়ে আসে তাদেও অবৈধ অর্থবিত্ত ও সম্পদের সন্ধান। জালিয়াতির ঘটনায় মেহেরপুর ডিসি অফিসের নাজিরের বিরুদ্ধে সদর থানায় মামলা করার পর এখনো ধরা পড়েনি তিনি।

[৩] জানা গেছে, মেহেরপুর ডিসি অফিসের নাজির রফিকুল ইসলাম গত ১০ বছরে শতবিঘা সম্পত্তি, একাধিক বাড়ি, গাড়ি, ট্রাক, বাস, পেট্রোলপাম্প, ইটভাটা, ফ্যাক্টরী, ক্লিনিক, বেসরকারী ব্যাংক এজেন্সির মালিক। ষ্ট্যাম্প জালিয়াতি, রাজস্ব ফাঁকি এবং রাজস্ব চুরির মাধ্যমে এসব সম্পদ গড়েছেন।

[৪] জেলা প্রশাসক বলছেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

[৫] স্থানীয়রা বলছেন, নিজেদের নিরাপত্তার ভয়ে এতোদিন কেউ কথা বলেননি।

[৬] স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, এটা খুবই লজ্জার। এই দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করতে দুদক ও এনবিআরের পদক্ষেপ নেয়া উচিত।

[৭] অভিযুক্ত নাজির রফিকুল ইসলাম বলেন, যারা বলছে আমার শত শত কোটি টাকার সম্পত্তি আছে। তারা এগুলোর প্রমাণ দিক। এসব সম্পত্তি আমার ভাইয়ের।

[৮] এদিকে অভিযুক্ত রফিকুল ইসলামের প্রথম স্ত্রী বলেন, সরকার সুযোগ করে দেয়ায় তিনি সম্পদ গড়েছেন।

[৯] অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি মাকসুদুর রহমান বলেন, এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন, অফিসিয়ালি যদি অনুমতি আনা হয় তাহলেই এ বিষয়ে কথা বলবেন।

[১০] জেলা প্রশাসক মনসুর আলম খান বলেন, যাদের এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত চলছে এর সঙ্গে আর কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়