শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনে সাজাতে দেরি হওয়ায় বিয়ে বাড়িতে তুলকালাম!

নিউজ ডেস্ক : একদিকে কনেযাত্রী বেশি আসা, অন্যদিকে শ্বশুর বাড়ি থেকে কনেকে রওনা করাতে দেরি হওয়া। এ নিয়েই শুক্রবার (৪ জুন) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের এক বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটেছে। লাঠিসোটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটেছে।

জানা গেছে, দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সোহেবের সঙ্গে পার্শ্ববর্তী মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বর পক্ষ এসে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। দুইদিন পর শুক্রবার কনে পক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে কনেযাত্রীর খাবার শেষে কনেকে সাজানো দেরি নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায় দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, ‘কনেযাত্রী ৩০ জন আসার কথা থাকলেও এসেছিল ৫০ জনের বেশি। এনিয়ে বরপক্ষ মনোক্ষুণ্ন ছিল। কনেকে প্রস্তুত করতে দেরি হলে কনেপক্ষ উত্তেজিত হয়। পরে দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে হাতাহাতি হয়। সবশেষে নিজেদের ভুল বোঝাবুঝি মিমাংসা হয়। কনেকে নিয়ে বাড়ি ফেরে কনেযাত্রী।’

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, খোঁজ-খবর নিয়ে দেখছি। কোনো অভিযোগ পাইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়