শিরোনাম
◈ ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে ২০ হাজার বডিক্যাম কিনেও ব্যবহার করছে না পুলিশ, নেপথ্যে জবাবদিহির ভয় ◈ সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, কাটেনি মানুষের আতঙ্ক ◈ ডায়াগনস্টিক পরীক্ষার ফি থেকে চিকিৎসকদের ১ হাজার ৮৬১ কোটি টাকার কমিশন: হেলথওয়াচ প্রতি‌বেদন ◈ ৩-২ গোলে স্পেনকে হারিয়ে ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামালো ইংল্যান্ড ◈ ‘ছেলেকে পুলিশে ধরেছে’: সন্তানের কণ্ঠ নকল করে এআই দিয়ে প্রতারণা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র ◈ গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি, পাঠানো হলো কিশোরগঞ্জে ◈ দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম ◈ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ১২:৩৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ১২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

য‌শো‌রে প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌ন্টোই‌নে থাকা ভারত ফেরত ক‌্যানসার রোগীর মৃত‌্যু

র‌হিদুল খান : যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ইমাদুল হক (৫৩) নামে ভারতফেরত এক পাসপোর্ট যাত্রী মারা গেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।

ইমদাদুল হক নওগার রানীনগর উপজেলার ডাকাহারপাড়ার বারেক মোল্লার ছেলে।

বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক পলাশ কুমার দাশ জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য স্ত্রীকে সাথে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। লাস্ট স্টেজে থাকায় চিকিৎসকরা তাকে ফেরত পাঠান। গত ২৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর রোগী হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বক্ষব্যাধি হাসপাতালে পাঠান। এখানে তিনি চিকিৎসাধীন অবস্থাতেই সন্ধ্যায় মারা যান। তিনি ও তার স্ত্রী করোনা নেগেটিভ ছিলেন। মৃত্যুর পর তার নিয়মানুযায়ী তার করোনা পরীক্ষার জন্য ফের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি বিধি মোতাবেক তার মরদেহ নওগায় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ