শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএলের বাকি অংশ হবে ৯ জুন থেকে এবং ফাইনাল ২৪ জুন

স্পোর্টস ডেস্ক: [২] কয়েক দফা বিলম্বের পর অবশেষে চূড়ান্ত হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশের সময়সূচি। স্থগিত হয়ে যাওয়া পিএসএলের বাকি অংশ শুরু হচ্ছে ৯ জুন থেকে। ফাইনাল হবে ২৪ জুন আরব আমিরাতের আবুধাবিতে। যদিও কয়েকদিন ধরেই জানা যাচ্ছিলো শারজায় হতে পারে সবগুলো ম্যাচ।

[৩] বাকি থাকা গ্রুপ পর্বের ম্যাচ গুলো শেষ হবে ৬ টি ডাবল হেডারে। অর্থাৎ একদিনে হবে দুইটি করে খেলা। দিনের প্রথম খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় এবং দিনের ২য় ম্যাচ হবে রাত ১০ টায়।

[৪] উল্লেখ্য, এর আগে পিএসএলের বায়ো বাবলে করোনাভাইরাস প্রবেশ করায় স্থগিত করে দেয়া হয় পাকিস্তান সুপার লিগ। আক্রান্ত হন পাঁচ ক্রিকেটার এবং দুই জন কোচ। এর আগে ৬ জুন পিএসএল শুরুর দিনক্ষণ ঠিক হলেও ব্রডকাস্টিং জটিলতায় আরো এক দফা বিলম্ব হলো লিগটি শুরু হতে।

[৫] ভারত এবং দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে ব্রডকাস্টার ক্রু। দুইটি দেশই করোনাভাইরাসের কারণে আরব আমিরাতের রেড লিস্টে রয়েছে। যার ফলে তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে কোয়ারেন্টাইন। ভারত এবং কোরিয়া থেকে ব্রডকাস্টিং ক্রু আবুধাবি পৌছাছে গত শনিবার ২৯ মে এবং তাদের থাকতে হচ্ছে ১০ দিনের কোয়ারেন্টাইনে। যার ফলে ৬ জুন পিএসএল আরম্ভ করা সম্ভব হয়নি।

[৬] এর আগে পিএসএল খেলতে পাকিস্তান থেকে পিসিবির একটি ভাড়া করা বিমানে আরব আমিরাতে পৌছেছে পাকিস্তানি খেলোয়াড়েরা। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়