শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ব্যানারের সামনে দাড়ানোকে কেন্দ্র করে ছাত্রদলের দুইপক্ষের মারপিট

বগুড়া প্রতিনিধিঃ [২] দলীয় কর্মসূচীতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

[৩] এতে হতাহত হয়নি বলে দাবি করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

[৪] জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রদল শহরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। এসময় ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মাঝে বাক বিতন্ড এর এক পর্যায় মারপিটের ঘটনা ঘটেছে। জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান এর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

[৫] জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান এ প্রতিবেদক-কে বলেন, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাক-বিতণ্ডের এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে দুই'পক্ষের সাথে বসে সমস্যা সমাধান করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়