শিরোনাম
◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন?

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ২ পরিবহন চাঁদাবাজ আটক

সুজন কৈরী: নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ২ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১১। আটক দুজন হলেন- কামাল হোসেন (৪২) ও রাকিব হোসেন (২০)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর আদমজীনগর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সম্রাট তালুকদার বলেন, একটি চাঁদাবাজ চক্র সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোর করে পরিবহন প্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তাদের বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়