শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে অবৈধ জুস কারখানা জব্দ করেছে ডিবি পুলিশ

এস.এম আকাশ: [২] জেলার কানাইপুর থেকে জেড.এম রাইচ এন্ড কনজুমার লিঃ নামে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল জুস ও মসল্যাসহ জুসতৈরীর মেশিন জব্দ করেছে ডিবি পুলিশ।

[৩] বুধবার (৩জুন) বিকেলে কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু মোঃ আলেপ শেখের গোডাউন থেকে এই অবৈধ উপায়ে তৈরী এসকল ভেজাল জুস জব্দ করা হয়। এসময় কারখানার মালিক বসুনরসিংহদিয়া গ্রামের মোঃ জহিরুল মোল্যাকে না পেয়ে তার কারখানার জুস তৈরির ৪ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

[৪] পুলিশি হেফাজতে নেওয়া শ্রমিকরা হলেন, সদর উপজেলার বসুনরসিংহদিয়া গ্রামের কবির ফকির(২২), ফারুক মাতুব্বর(২১), সালথা উপজেলার আটঘর গ্রামের মিথিলা বেগম(২১) ও ঝিনাইদাহ জেলার মহেষপুর উপজেলার ইভা খানম(১৭)। বিএসটিআই এর ফিল্ড অফিসার রিজাম বৈদ্য জানান, এই কারখানার কোন প্রডাক্টের কোন লাইসেন্স নেই। এটি সম্পূর্ণ অবেধ কারখানা। আমরা এই কারখানার বিরুদ্ধে নিয়মিত মামলা করব।

[৫] ডিবি পুলিশের এস.আই মাহাবুল করিম জানান, কারখানার মালিক মো.জহিরুল মোল্যা আগেই পালিয়েছে। আমরা অবৈধ উপায়ে তৈরী এসকল ভেজাল জুস ও জুস তৈরীর সড়মজাম জব্দ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

[৬] স্থানীরা জানান, কারখানার মালিক জহিরুল মোল্যা কিছুদিন আগে চাঁদপুর ইউনিয়নের গজারকান্দী গ্রামের গরীব ভ্যান চালক কিবরিয়া মোল্যাকে কারখানার মধ্যে আটকিয়ে প্রচুর মারপিট করে কিবরিয়ার ভ্যানটি ছিনতাই করে রেখেদিয়েছিলো। কয়েকজন মানুষের চাপে দুই দিন পর ভ্যান ফেরত দেয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়