শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:২২ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোর গোমাশহর থেকে ‘লিমনিক অগ্ন্যুৎপাতের’ আশঙ্কায় লোকদের সরে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক: ডিআর কঙ্গোর মাউন্ট নাইরাগোঙ্গো আগ্নেয়গিরির ধোঁয়ায় আকাশ ঢেকে যাওয়ায় পার্শ্ববর্তী গোমা শহর খালি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এতে বলাহয়, আরো অধিক সম্ভাব্য বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে “লিমনিকঅগ্ন্যুৎপাত” যা একটি গভীর হৃদের সাথে মিশে ভয়ংকর শ্বাসরুদ্ধকর বিষাক্ত গ্যাস উগরে দিতে পারে।

প্রথম এ ধরণের গ্যাসের কারণে রহস্যজনক-ভাবে ১৯৮৪ সালে ক্যামেরুনের পশ্চিমে লেকমনোউনে ৩৭ জনের মৃত্যু হয়। বিজ্ঞানীরা দেখেছেন, হৃদের গভীরে দ্রবীভূত কার্বনডাইঅক্সাইড গ্যাস বিস্ফোরিত হয়ে ভূপৃষ্ঠে অদৃশ্য মেঘ তৈরি করেছে ,যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অদৃশ্য এই গ্যাসে মানুষ মারা যায়।

দুই বছর পরে ক্যামেরুনের লেকনিওসের কাছে ১৭০০ বেশী লোক মারাযায় এবং হাজার হাজার গবাদি পশু প্রাণ হারায়। এতে ধারণা করা হয়, ভূমিকম্প এবং অগ্নেয়গিরির ক্রিয়াকলাপ এই প্রাণহানির কারণ হতে পারে।

গোমায় ৬ লাখের বেশী লোক বাস করে, তবে ওই এলাকায় মোটপ্রায় ২০ লাখ লোক বাস করে এ ছাড়া ৯০ হাজারের বেশী লোক সীমান্তের ওপারে রুয়ান্ডার গিসেনি শহরে বাস করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়