শিরোনাম
◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাবাগানে চিকিৎসক সাবিরার মৃত্যুর মামলায় ৮ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ

মামুন : [২] রাজধানীর কলাবাগান গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আগামি ৮ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

[৩] গতকাল বুধবার মামলার এজাহার আদালতে এলে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তা গ্রহণ করে কলাবাগান থানার
এসআই গোলাম রাব্বানীকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

[৪] এরআগে মঙ্গলবার রাত ১২ টার দিকে সাবিরা রহমান লিপির মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার জুয়েল বাদী হয়ে
মামলাটি দায়ের করেন। তবে হত্যা মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

[৫] এর আগে ৩১ মে কলাবাগানের একটি বাসা থেকে এ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়