শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসাদ মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। মঙ্গলবার তাকে আটক করা হয়।

বুধবার দুপুরে র‌্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৩ এর একটি দল খিলগাঁওয়ের ইমামবাগ বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে আসাদ মিয়াকে আটক করে। তার গ্রামের বাড়ি নরসিংদীতে।

র‌্যাব জানায়, আটক আসাদ ওই শিশুটির প্রতিবেশী। তিনি ওই শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে লোকজন জড়ো হলে আসাদ পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদ তার অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়