শিরোনাম
◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:১৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেনিস কোচের বিরুদ্ধে ১৭ বছরের কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

স্পোর্টস ডেস্ক: [২] আরও বেশি টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়া ও টেনিস খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠলো জয়পুরের এক টেনিস কোচের বিরুদ্ধে। একবার নয়, বরং বিভিন্ন সময়ে বারবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে কিশোরী জানানোর পর তার পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত কোচকে গ্রেফতার করে ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

[৩] সোয়াই মান সিং স্টেডিয়ামে টেনিসের কোচিং নিতেন নির্যাতিতা। নাবালিকার আচরণে পরিবর্তন লক্ষ্য করে সন্দেহ হয় তার পরিবারের। কারণ জানতে চাওয়ার পর বাবা-মার কাছে মুখ খোলেন নির্যাতিতা। জ্যোতি নগর থানায় পরিবারের তরফে অভিযোগ করা হলে ধর্ষণ ও অন্যান্য একাধিক অভিযোগে মামলা রুজু করে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় অভিযুক্ত কোচকে গ্রেফতার করে পুলিশ।

[৪] টেনিসকেই ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখা কিশোরীকে বড় টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেবেন বলে প্রলোভন দেখান অভিযুক্ত কোচ। প্রাথমিকভাবে নির্যাতিতার পরিবার এবিষয়ে কিছুই টের পায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে যে, যখন বাবা-মা কিশোরীকে জিজ্ঞাসা করে, তখন ভেঙে পড়ে সে জানায় যে, তাকে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে।

[৫] পুলিশের তরফে আরও জানানো হয়েছে, গত মার্চে অভিযুক্ত কোচ কিশোরীকে টুর্নামেন্টের নাম করে উদয়পুরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পুলিশের তরফে এও জানানো হয়েছে যে, অভিযুক্ত কোচের বিরুদ্ধে এমন আর কোনও অভিযোগ আপাতত জমা পড়েনি। তবে খতিয়ে দেখা হচ্ছে, অন্য কোনও শিক্ষার্থীর সঙ্গেও একই রকম আচরণ করেছেন কিনা ওই টেনিস কোচ। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ