শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩

সোহাগ হাসানঃ [২] জেলার সিংড়ায় অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথর সাদৃশ একটি মূর্তিসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

[৩] বুধবার (০২ জুন) ভোরে র‍্যাব-১২ এর উপ অধিনায়খ মেজর মো. মশিউর রহমান পিএসসির নেতৃত্বে সিংড়া উপজেলার চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বরের বাড়িতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, সিংড়া উপজেলার বেলতা গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে শ্রী দুলাল চন্দ্র সরকার (৩০), একই গ্রামের আবুল তালুকদারের ছেলে মো. শামিম তালুকদার (৩২) ও বিয়াস পাড়া গ্রামের আয়োজদি প্রামানিকের ছেলে মো. বেলায়েত প্রামানিক (৩২)।

[৪] বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

[৫] সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সোয়া চারটার দিকে চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বরের বাড়িতে অভিযান চালিয়ে একটি প্রাচীন প্রত্নতাত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) মূর্তিটি উদ্ধার করা হয়। ২ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফুট ২ ইঞ্চি প্রস্থের এ মূর্তিটির ওজন ৩৬.৫ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

[৬] এ বিষয়ে মামলা দায়েরের পর আটক পাচারকারীদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ