শিরোনাম
◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ◈ মোদি কেন ভারতীয়দের এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন? ◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ দলের টি-টোয়েন্টি আর ১৪ দলে হবে বিশ্বকাপ

মাহিন সরকার: [২] বিশ্ব ক্রিকেটের অভিভাবক আইসিসি সংস্থা জানিয়েছে, ২০২৭ ও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপে হবে ১৪টি দল নিয়ে, মোট ম্যাচ সংখ্যা হবে ৫৪টি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাড়বে দলের সংখ্যা। দুই বছর পরপর হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ। সম্প্রতি আইসিসি সভাশেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানায় তারা।

[৩] ২০ দল নিয়ে এই টুর্নামেন্ট হবে ২০২৪,২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ২০২৫ ও ২০২৯ সালে। এছাড়াও ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

[৪] আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (পুরুষ) : টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৪, ২০২৬, ২০২৮, ২০৩০ সালে ২০ দলের, ৫৫ ম্যাচের
চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫, ২০২৯ সালে- ৮ দলের, ১৫ ম্যাচের
ক্রিকেট বিশ্বকাপ- ২০২৭, ২০৩১ সালে- ১৪ দলের, ৫৪ ম্যাচের
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল- ২০২৫, ২০২৭, ২০২৯, ২০৩১ সালে

আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (নারী) : টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৪ (১০ দলের, ২৩ ম্যাচের), ২০২৬, ২০২৮, ২০৩০ সালে ১২ দলের, ৩৩ ম্যাচের
ক্রিকেট বিশ্বকাপ- ২০২৫ (৮ দলের, ৩১ ম্যাচের), ২০২৯ সালে ১০ দলের। ৪৮ ম্যাচের
টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৭, ২০৩১ সালে ৬ দলের, ১৬ ম্যাচের।
আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (অনুর্ধ্ব-১৯)-
মেন্স ক্রিকেট বিশ্বকাপ- ২০২৪, ২০২৬, ২০২৮, ২০৩০ সালে
উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৫, ২০২৭, ২০২৯, ২০৩১ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়