শিরোনাম
◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৩:২০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৩:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটক স্টার বানানোর কথা বলে ভারতে পাচার, এক পাচারকারীই ভারতে পাঠিয়েছেন এক হাজার নারী

মাসুদ আলম: [২] সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের খবরে আলোচনায় আসা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়ের পাতা ফাঁদে পা দিয়ে সর্বনাশ হয়েছে আরও এক কিশোরীর। আগের ঘটনার ওই তরুণীর মতো এই কিশোরীকেও পাচার করা হয় ভারতে। টিকটকে ‘স্টার’ বানানোর কথা বলে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কৌশলে ভারতে পাচার করা হয় তাকে। ভারতে পাচারের শিকার ওই কিশোরী তিন মাসের নির্মম নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে সম্প্রতি দেশে ফেরেন। হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ওই কিশোরী একটি মামলাও করেন।

[৩] বুধবার সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ বলেন, ২০১৯ সালে হাতিরঝিলে মধুবাগ ব্রিজে হৃদয়ের সঙ্গে পরিচয় হয় তার। ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় লালন শাঁইয়ের মাজারে ‘টিকটক হ্যাংআউটে’ নিয়ে যাওয়ার কথা বলে ওই কিশোরীকে ভারতে পাচার করা হয় । ভারতে পাচারের পর ওই কিশোরীকে ব্যাঙ্গালুরুর আনন্দপুর এলাকায় কয়েকটি বাসায় রাখা হয়। সেখানে তিনি ওই চক্রটির দ্বারা পাচারের শিকার আরও কয়েকজন বাংলাদেশি তরুণীকে সেখানে দেখতে পান। যাদের সুপার মার্কেট, সুপার শপ বা বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়েছে। এই কিশোরীকে পাচারের ঘটনার সঙ্গে ১২ জনের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশে অবস্থান করছেন। পরে মঙ্গলবার রাতে সাতক্ষীরার সীমান্তবর্তী দাবকপাড়া কালিয়ানী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

[৪] তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদি হাসান বাবু, মহিউদ্দিন ও আব্দুল কাদের। টিকটক হৃদয় ও গ্রেপ্তারকৃতরা একই চক্রের সদস্য। বাকি সাত জন ভারতীয়। বাবু স্বীকার করেছেন তিনি এক হাজারের বেশি নারী পাচারে জড়িত। মহিউদ্দিন ও আব্দুল কাদের ওই কিশোরীকে ভারতীয় দালালের হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জের অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ৭০-৮০ জনকে নিয়ে ‘টিকটক হ্যাংআউট’ এবং ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর গাজীপুরের আফরিন গার্ডেন রিসোর্টে ৭০০-৮০০ জন তরুণ-তরুণীকে নিয়ে পুল পার্টির আয়োজন করেন এই হৃদয়। তাকে কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে কিংবা জোরপূর্বক বিবস্ত্র ভিডিও ধারণ করে পরিবারের সদস্য ও পরিচিতদের তা পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জিম্মি করে রাখা হয়েছিল।

[৫] ডিসি বলেন, এই কিশোরী ছাড়াও পাচারের শিকার আরও দু’জন ব্যাঙ্গালুরুতে অবস্থিত আস্তানা থেকে পালিয়ে দেশে আসে। তাদের নাম-ঠিকানা জেনে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। বাবু প্রায় ৭-৮ বছর ধরে মানবপাচারে জড়িত। তার কাছ থেকে উদ্ধার করা মোবাইল ও ডায়েরিতে হৃদয়, সাগর, সবুজ, ডালিম ও রুবেলের ভারতীয় মোবাইল নম্বর পাওয়া গেছে। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধারকৃত ডায়েরিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওর ঘটনার তরুণীর আধার কার্ড নম্বর পাওয়া ওগেছে।

 

  • সর্বশেষ