শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ

সুজন কৈরী : টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বুধবার সকালে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের আউটপোস্ট শাহপরী।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, অভিযানকালে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া বেড়িবাঁধ এলাকায় এক ব্যক্তিকে মোটর সাইকেলে করে বস্তা বহন করতে দেখতে পায় কোস্ট গার্ডের কর্মকর্তারা। গতিবিধি সন্দেহজনক মনে হলে মোটর সাইকেলটি থামার জন্য সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বেড়িবাঁধের পাশে সরু রাস্তায় প্রবেশের সময় মোটর সাইকেল থেকে বস্তাটি নিচে পড়ে যায় এবং ওই ব্যক্তি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পড়ে যাওয়া বস্তাটি তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়