শিরোনাম
◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৪:০০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তুলসা গণহত্যার শহীদদের স্মরণ করলেন জো বাইডেন

সালেহ্ বিপ্লব: [২] যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম এই বর্ণবাদী দাঙ্গা সংঘটিত হয়েছিলো ১৯২১ সালের ৩১ মে, ওকলাহোমার তুলসায়। ৩০০ জন আফ্রিকান-আমেরিকান প্রাণ হারায় দুদিনের ওই দাঙ্গায়, যার সূচনা শ্বেতাঙ্গরা করেছিলো। বিবিসি

[৩] তুলসার গ্রিনউডে থাকতো আফ্রিকান-আমেরিকানরা। তারা ছিলো ধনী এবং প্রভাবশালী। শ্বেতাঙ্গরা তাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়। চালায় লুটতরাজ ও গণহত্যা।

[৪] মার্কিনীরা সেই কলঙ্কিত দিনটির কথা প্রায় ভুলতেই বসেছে, আমেরিকার কোনও প্রেসিডেন্ট এই একশ বছরে স্মরণ করেননি রক্তাক্ত সে ইতিহাসকে। গত বছর ব্ল্যাক ম্যাটারস লাইভ মুভমেন্টের সময় তুলসা গণহত্যা আবার ফিরে আসতে শুরু করে আলোচনায়।

[৫] তখন জানা যায়, গণহত্যা বিষয়ক অনেক কাগজপত্রই রেকর্ডে নেই। কিছু নষ্ট করা হয়েছে, কিছু হারিয়ে গেছে। আর এই কলঙ্ক ও বেদনা সম্পর্কে স্কুল-কলেজেও তেমন একটা পড়ানো হয় না।

[৬] মর্মান্তিক দিনটি স্মরণ করতে প্রেসিডেন্ট জো বাইডেন তুলসায় গেছেন। সেখানে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, তুলসার ওই ঘটনা মোটেও দাঙ্গা ছিলো না। সেটি ছিলো গণহত্যা।

[৭] ওকলাহোমার তুলসায় এ সফরের শুরুতেই তিনি গ্রিনউড কালচারাল সেন্টারে তুলসা গণহত্যার বিভিন্ন স্মারক দেখেন। দিনটি স্মরণে করে হোয়াইট হাউস একটি বিবৃতি দিয়েছে।

[৮] সেদিনের হামলা থেকে বেঁচে গিয়েছিলেন, এমন তিনজন এখনো বেঁচে আছেন কালের সাক্ষী হয়ে। তাদের বয়স ১০১ থেকে ১০৭ এর মধ্যে। জো বাইডেন এই সফরে তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়