শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৭:৩৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ায় এক দশক ধরে চলমান গৃহযুদ্ধে মৃতের সংখ্যা প্রায় ৫ লাখ

সাকিবুল আলম: [২] মঙ্গলবার একটি যুদ্ধ-বিশ্লেষণ সংক্রান্ত প্রতিষ্ঠান সিরিয়া যুদ্ধে আরোও এক লাখ মৃত্যু নিশ্চিত করেছে। ব্রিটেন ভিত্তিক এই মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা বলেছে, ২০১১ সালে শুরু হওয়া আসাদ সরকার বিরোধী এ সংঘাতে কমপক্ষে ৪৯৪,৪৩৮ জনের মৃত্যু ঘটেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া, আরব নিউজ

[৩] এ বছরের মার্চে, সংস্থাটির পূর্ববর্তী প্রতিবেদনে মৃতের সংখ্যা ৩৮৮,০০০ জন উল্লেখ করা হয়েছিলো। পরবর্তীতে তারা বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আরও ১০৫,০১৫ জনকে তালিকাভুক্ত করেন। পর্যবেক্ষক দলের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে বলেন, এসব মৃত্যুর বেশির ভাগই সংঘটিত হয়েছে ২০১২ সালের শেষ থেকে ২০১৫ সালের নভেম্বরের মধ্যবর্তী সময়ে। এএফপি

[৪] সম্প্রতি সংস্থাটির প্রতিবেদনে ৪২,০০০ বেসামরিক নাগরিকের মৃত্যু নিশ্চিত করা হয়। যাদের বেশির ভাগেরই মৃত্যু ঘটেছে সরকারি মদদপুষ্ট কারাগারগুলোতে অমানবিক নির্যাতনের কারণে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়