শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:২০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসংখ্যা হারে মৃত্যুর দিক দিয়ে বিশ্বে শীর্ষে পেরু

লিহান লিমা: [২] নতুন করে সমীক্ষা ও পর্যালোচনার পর দেখা গিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে করোনায় প্রাণহানির সংখ্যা পূর্বের আনুষ্ঠানিক সমীক্ষার চেয়ে তিনগুণ বেশি। আল জাজিরা

[৩]এতোদিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৬৯ হাজার ৩৪২ বলা হলেও নতুন গণনায় দেখা গিয়েছে এ সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৭৬৪জন। পেরুর মোট জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ। মহামারী শুরুর পর থেকে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ।

[৪] পেরুর প্রধানমন্ত্রী ভায়োলেটা বেরমুডেজ জানান, ‘সর্বশেষ তথ্য উন্মুক্ত করা আমাদের দায়িত্ব। পেরুর জনগণ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।’ হাসপাতাল, আইসিইউ ও কবরস্থানসহ স্থানীয়ভাবে সংগৃহীত তথ্য এবং জনস হপকিন্সের পরিসংখ্যানের বিশ্লেষণ করে পেরুর নতুন সংখ্যাটি পাওয়া গেছে।

[৫]এরআগে পেরুর জনগণ অভিযোগ তুলেছিল, করোনার সত্যিকারের পরিস্থিতি গোপন করছে সরকার।

[৬] জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, ল্যাটিন আমেরিকায় করোনায় খারাপভাবে আক্রান্ত দেশগুলোর অন্যতম পেরু, ব্রাজিল ও মেক্সিকো।

[7] জনসংখ্যা অনুসারে মৃত্যুর দিক থেকে বিশ্বে এক নম্বর পেরু। এর আগে এই অবস্থানে ছিল হাঙ্গেরি। যেখানে লাখে ৩’শ মারা গেছে, আর পেরুতে লাখে ৫০০ জনেরও বেশি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়