শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টিতে রাজধানীর সায়েদাবাদ-গেন্ডারিয়া-মতিঝিলে জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও)

মিনহাজুল আবেদীন: [২] তিন ঘণ্টা একটানা বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ রাস্তায় তৈরি হয় জলাবদ্ধতা। নিম্নাঞ্চলের বেশিরভাগ রাস্তা তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসীরা।

[৩] সকালে ঘর থেকে বের হয়ে অফিসগামী লোকজন বিপাকে পড়েন। বেশির ভাগ মানুষ রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকলেও সময়মত তাদের অনেকেই গাড়ি পাননি। মিরপুর, গেন্ডারিয়া, সায়েদাবাদ, মতিঝিল থেকে সবাই তাদের পায়ের জুতা হাতে নিয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দেন। বেশির ভাগ রাস্তায় কোনো গাড়ি ছিল না। সিএনজি থাকলেও কয়েকগুণ বেশি ভাড়া চাওয়ায় অনেকের পক্ষে গন্তব্যে যাওয়া সম্ভব হয়নি। দোকান ও বেশির ভাগ বাড়িতে পানি ঢুকে পড়ে।

[৪] কাকরাইল মোড়ে হোটেল দোকানদার আসাদ খান বলেন, রাস্তায় পানির চাপ বেড়েছে। পানি নিষ্কাশন হচ্ছে না কারণ দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলছে। ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

[৫] সিএনজি চালক আকরাম হোসেন বলেন, করোনার মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়েছে এখন যদি আয় করতে না পারি, তাহলে কবে আয় করবো। তাই একটু বেশি ভাড়া চাইছি।

[৬] রিকশা চালক মুর্শিদ হোসেন বলেন, বৃষ্টি নামায় মনে হয় আজ ভালো আয় হবে। সম্পাদনা : রাশিদ

[video width="640" height="304" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/06/video-1622529079.mp4"][/video]

  • সর্বশেষ
  • জনপ্রিয়