শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:০২ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: ‘করোনা গরিবদের হয় না, গ্রামে হয় না’- এই আপ্তবাক্য ক্রমশ ভুল প্রমাণিত হচ্ছে

শওগাত আলী সাগর: করোনা কিন্তু লুকিয়ে রাখার বিষয় নয়। এটিকে কোনোভাবেই লুকিয়ে রাখা যাবেও না। সীমান্তবর্তী জেলাগুলো একে একে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। খোদ স্বাস্থ্য অধিদপ্তরই স্বীকর করছেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। সামাজিক সংক্রমণ যে উদ্বেগের বিষয়, সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। সীমান্তবর্তী জেলাগুলোর দিকে নজর দেওয়ার অনুরোধ জানিয়ে গত কয়েকদিন ধরে টানা কথা বলেছি। নিউজ২৪-এর একটি টক শোয় অনেকটা উপযাচক হয়েই সীমান্তে করোনার বিস্তার নিয়ে কথা বলেছিলাম।
আজ আরেকটা কথা বলি। রোহিঙ্গা ক্যাম্পের দিকে নজর দিন। প্রাপ্ত তথ্য বলছে, রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণের সংখ্যাটাও বাড়ার দিকে। একসঙ্গে সীমন্ত আর রোহিঙ্গা ক্যাম্পে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সেটি সামাল দেওয়া কঠিন হয়ে পরবে। ‘করোনা গরিবদের হয় না, গ্রামে হয় না’- এই আপ্তবাক্য ক্রমশ ভুল প্রমাণিত হচ্ছে। করোনার গত বছর আর এ বছর যে একই হবে- এইরকম ভাবাটা মোটেও সুবিবেচনাপ্রসূত হবে না।

লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ