শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ১১:৪৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের এক টাকা, অন্য দেশের অনেক টাকা (ভিডিও)

অনলাইন ডেস্ক: দেশের বাইরে বেড়াতে গেলে মানি এক্সচেঞ্জ জরুরি বিষয়। মুদ্রা বদল করতে গিয়ে যদি দেখেন বাংলাদেশি ১ হাজার টাকা ভাঙিয়ে স্থানীয় মুদ্রায় পাচ্ছেন প্রায় দুই লাখ টাকা! হ্যাঁ, হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া বেড়াতে গেলে এমন অভিজ্ঞতাই হবে আপনার। সেখানে ১০ হাজার টাকার বদলে পাবেন ১৭ লাখ ৪৭ হাজার ৩৬০ ইন্দোনেশিয়ান রুপিয়াহ। চলুন দেখে নিই এমন কিছু দেশ সম্পর্কে যাদের মুদ্রার মান বাংলাদেশের চেয়ে কম।
নেপাল

হিমালয়কন্যা নেপাল: এটি এমন এক জনপদ যেখানে দুনিয়ার সর্বোচ্চ উচ্চতম পবর্তশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। বাংলাদেশি ১ টাকার বিনিময়ে ১ দশমিক ৩৪ নেপালি রুপি পাবেন আপনি। কাজেই বাংলাদেশি ১০ হাজার টাকা পকেটে থাকলে মিলে যাবে ১৩ হাজার ৪১৭ টাকা।

শ্রীলঙ্কা: সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কায় বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ১ দশমিক ৯২ শ্রীলঙ্কান রুপি। দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র ‌‘পার্ল অব ইন্ডিয়ান ওশান’ বা ‘ভারত মহাসাগরের মুক্তা’ নামেও পরিচিত।

ইরান: মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাবশালী দেশ ইরান। সেখানে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ৫৭১ দশমিক ৭২ ইরানিয়ান রিয়াল।

ইরাক: প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার দেশ ইরাক। বাংলাদেশি ১ টাকার বিনিময়ে সেখানে পাওয়া যায় ১৪ দশমিক ২২ ইরাকি দিনার।

কম্বোডিয়া: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ৪৮ দশমিক ৫৯ কম্বোডিয়ান রিয়েল।

চিলি: দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ৭ দশমিক ৯৮ চিলিয়ান পেসো।

ইয়েমেন:দেশটিতে বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ২ দশমিক ৯৯ ইয়েমেনি রিয়াল।

লেবানন: বাংলাদেশি ১ টাকার বিনিময়ে পাওয়া যাবে ১৮ দশমিক ২ লেবানিজ পাউন্ড।

 

  • সর্বশেষ