শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৭:১০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেত্রকোণায় আদালতে নেওয়ার পথে হাতকড়া পরা অবস্থায় আসামি পলায়ন

সুস্থির সরকার:[২] জেলার মদন থানা পুলিশের কাছ থেকে হাতকড়া অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। আদালতে নেয়ার পথে সোমাবার দুপুর দেড়টার দিকে মদন উপজেলা সদর বাজার এলাকা থেকে পালিয়ে যায় ওই আসামি। পলাতক আসামি মো. পলাশ জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে। সে গরু চুরি মামলার আসামী।

[৩] মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে রোববার বিকেলে চুরি হওয়া একটি গরুসহ পলাশকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে মদন থানায় দেয়া দেয়।

[৪] এ ঘটনায় মামলা হয় পলাশের বিরুদ্ধে। এই মামলায় সোমবার দুপুরে আসামিকে আদালতে নিতে বের হন ৩ জন পুলিশ। সিএনজি চালিত অটোরিকশায় যাওয়ার সময় মদন বাজারে পৌঁছলে বৃষ্টি শুরু হয়। এই সুযোগে হাতকড়া অবস্থাতেই দৌড়ে পালিয়ে যায় পলাশ।

[৬] বিকেল পৌনে ৫টায় ওসি ফেরদৌস আলম, এখনও পলাশকে ধরা সম্ভব হয়নি। তবে তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

[৭] পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, আদালতে নেয়ার সময় মদন বাজারে বৃষ্টির মধ্যে আটোরিকশাতে আসামিকে রেখে একজন পুলিশ সদস্য ফটোকপি করতে একটি দোকানে যান। বাকি দুইজন পুলিশ সদস্য আসামির কাছে ছিলেন। এসময় পালিয়ে গেছে পলাশ। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

[৮] আসামিকে রেখে কেনো অসতর্ক থেকেছেন ওই পুলিশ সদস্যরা তা খতিয়ে দেখা হবে বলেও জানান পুলিশ সুপার। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়