শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগুনে পুড়ে যাওয়া মা'কে নিয়ে দরিদ্র ফুচকাওয়ালা হাসান এখন শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে

অমল তালুকদার: [২] মায়ের শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। মাকে নিয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন পাথরঘাটার দরিদ্র ফুচকাওয়ালা হাসান। পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কুপদন গ্রামে বাস করেন কৃষক বাবা কুদ্দুস প্যাদা(৮০)। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় হাসানের বৃদ্ধবাবা কুদ্দুস প্যাদা ঘরের বাইরে থাকা অবস্থায় কেরোসিনের বাতি থেকে মা মমতাজ(৬৫)এর শাড়ির সংস্পর্শে শরীর অগ্নিদগ্ধ হয়।

[৩] প্রতিবেশী এবং তার বাবা ঘরে পৌঁছনোর আগেই মায়ের শরীরের ৮০ ভাগ-ই পুড়ে যায় বলে ছেলে হাসান জানায়। তাৎক্ষণিক মা মমতাজকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিন ঘন্টা পরে রাত ১২টায় সেখান থেকে বরিশাল আবার বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রেফার করেন ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে। গত ২২মে থেকে দরিদ্র হাসান এবং তার ভাই মামুন এবং বাবা সহ এখানে রয়েছে। আইসিওতে রেখে মায়ের চিকিৎসার জন্য শেষ সম্বল ১০ কাঠা জমি ছিল চাষাবাদের জন্য । সে জমিটুকু বন্ধক রেখেছে অসহায় এই পরিবারটি। যেখানে বিভিন্ন কৃষি ফলাতেন তার বাবা । হাটে বাজারে বিক্রি করে চলে যেত বৃদ্ধ বাবা-মায়ের সংসার ।
পাথরঘাটা পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চার চাক্কার ভ্যানগাড়িতে ফুচকাওয়ালা হাসান প্রতিদিন ফুচকা চটপটি বিক্রি করে সে জীবিকার চাকা ঘোরাচ্ছিল!

[৪] হঠাৎ-ই যেনো থেমেগেলো সব। শিশু দের সঙ্গে শিশুসুলভ ব্যবহার করা অত্যান্ত বিনয়ী পাথরঘাটার সেই ফুচকাওয়ালা হাসানকে চেনে সকল শিশু আর তাদের অভিভাবকগন । সমাজের বিত্তবানদের সহায়তা চাইছে এই পরিবারটি। 01303336214 এই নম্বরে হাসেনের নগদ খোলা আছে। সমাজের দানশীল ব্যক্তিরা এই বিপদে মানবিক হবেন এমন ভরসা করে অসহায় গরীব এই পরিবারটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়