শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ আদায়

স্বপন দেব: [২] পরিবেশ সংরক্ষণ ও তাপমাত্রা কমানোর জন্য বন-জঙ্গল ও গাছপালা অতি প্রয়োজনীয় যা মানুষ নির্বিচারে ধ্বংসে মেতেছে। মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করার ফলে পৃথিবীর তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়েছে এবং পরিবেশ বিনষ্ট হচ্ছে।

[৩] অথচ আল্লাহ মনোরম প্রকৃতি, বন-জঙ্গল ও গাছপালার মাধ্যমেই বায়ু সঞ্চালন করেন, পৃথিবীর তাপমাত্রা কমানোর জন্য ব্যবস্থা নিয়ে থাকেন এবং জীবজগৎকে বাঁচিয়ে রাখেন। পৃথিবীর মানুষকে গাছপালা ও পাহাড়-পর্বত ধ্বংস না করার জন্য সতর্কবাণী দিয়ে পবিত্র কোরআনে।

[৪] অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাপিয়ে উঠেছে জনজীবন। ঠিক কবে এবং কখন ঝরবে এই রহমতের ঝর্ণাধারা, কবে দূরীভূত হবে এই তাপদাহ? অনাবৃষ্টির কারনে বর্তমানে বিভিন্ন ফসলাদী , পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন।

[৫] বৃষ্টির জন্য ৩০ মে রবিবার সকাল ১১ টার সময় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিস্কা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয় সকাল ১১টায়।

[৬] নামাজের ইমামতি করেন মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও: জয়নাল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়