শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট মাঠে গড়াবে সোমবার, এক দিনে ৬টি ম্যাচ

স্পোর্টস ডেস্ক : [২] করোনার কারণে গত বছরের মার্চে মাত্র এক রাউন্ড খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় আসরটি। সেই সংস্করণ বাতিল ঘোষণা করে এ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন আসর মাঠে গড়াচ্ছে।

[৩] গত বছর না থাকলেও এবার মোহামেডানে নাম লিখিয়েছেন সাকিব। গত মৌসুমে গঠিত স্কোয়াড নিয়েই এবার দলগুলো লড়বে পরস্পরের বিরুদ্ধে। গত বছর ডিপিএলের সময় নিষেধাজ্ঞায় ছিলেন সাকিব আল হাসান, তাই ছিলেন না কোনো দলের সাথেই। এবার তাকে দলভুক্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুধু সাকিবই নন, ডিপিএলে খেলবেন জাতীয় দলের বাকি সব তারকাও। মাশরাফি বিন মুর্তজা অবশ্য তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেবেন কিছুটা দেরিতে।

[৪] সোমবার উদ্বোধনী দিনে ভিন্ন মাঠে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় আবাহনী ও পারটেক্স স্পোর্টিং ক্লাব, লিজেন্ড অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস, প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ও খেলাঘর, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব পরস্পরের মোকাবিলা করবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়