শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক নিহত, আহত ২

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে এক সড়ক দূর্ঘটনায় কাঠবাহী চলন্ত ট্রলি খাদে উল্টে গিয়ে কাঠের গুড়ির নিচে পড়ে চালক জিয়াউর রহমান (২১) ঘটনাস্থলেই নিহত। এঘটনায় সহযোগী ২ যুবক গুরুতর আহত হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর নামক স্থানে।

[৩] প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে ওইসময় কাঠেরগুড়ি বোঝাই ট্রলিটি পলাশবাড়ী থেকে ঢোলভাঙ্গার দিকে যাচ্ছিল। এসময় দ্রুতগামী অজ্ঞাত একটি যানবাহন পিছন থেকে ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মূহুর্তের মধ্যে ট্রলিটি ছিটকে রাস্তার খাদে পড়ে যায়। এসময় কাঠের গুড়ি চাপা পড়ে বুজরক টেংরা গ্রামের খায়ের আলীর ছেলে নিহত হয়।

[৪] অপর সহযোগী একই গ্রামের লুৎফর রহমানের ছেলে শরিফুল (২০) ও বেঙ্গুলিয়া গ্রামের আয়নালের ছেলে মালেক (২২) গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ট্রলি ও কাঠের গুড়ি সমূহ পুলিশ হেফাজতে নেয়া হয়।

[৫] থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়