শিরোনাম
◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার ছেলে তো কোনো দোষ করেনি, সে শুধু প্রকৃত রাজনীতি করতে চেয়েছিলো

জিএম মিজান : [২] জেলা ছাত্রলীগ নেতা তাকবীর হত্যা মামলা প্রায় আড়াই মাস অতিবাহিত হওয়ার পরেও হত্যা মামলার মূল আসামীদের কেউ গ্রেফতার না হওয়ায়, সন্তান হত্যার ক্ষোভে পরিবারের সদস্য ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

[৩] রোববার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় খতাকবীর হত্যার মুল আসামীসহ সকল আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে।

[৪] মানববন্ধনে সন্তান হারা পিতা জহুরুল ইসলাম মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন করেন, ‘আমি কী বলব? এই সাতমাথায় অনেক বক্তব্য দিয়েছি, সমাবেশ করেছি। আজও আমাকে দাঁড়াতে হয়েছে। কেন?’ তিনি চিৎকার বলেন, ‘বগুড়াসহ দেশবাসী একটু দাঁড়ান, একটু দেখেন, একজন সন্তান হারা পিতার একটু আর্তনাদ শোনেন। আমি আমার ছেলের হত্যার বিচার চাইতে এসেছি। গত ১১ মার্চ এই সাতমাথায় আমার ছেলেকে ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমি তো অনেকের কাছে বিচার চেয়েছি এই সাতমাথায়। আজ আপনারা আমার ছেলের হত্যার বিচার করে দিন। প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।

[৫] মানববন্ধন সমাবেশে অংশ নেয় সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। তিনি বলেন, গত ১১ মার্চ সাতমাথায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাঃ সম্পাদক তাকবীর ইসলামকে কুপিয়ে আহত করা হয়। এর কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় তাকবীরের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে তাকবীর হত্যাকারীদের নাম স্পষ্ট করে বলে যায়। তারপরও প্রশাসন এজাহারভুক্ত বা তাকবীরের বলে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারে ব্যর্থ হয়েছে।

  • সর্বশেষ