শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০১:৫৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

সোহাগ হাসান: [২] জেলার তাড়াশে বিষাক্ত মদ্যপানে শরিফুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক গোন্তা গ্রামের হাকিমের ছেলে।

[৩] তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, শনিবার রাত ১১টার দিকে শরিফুল ইসলাম তাঁর তিন বন্ধু নিয়ে গ্রামের গোন্তাবাজারে এক সাথে মদপান করেন। মদপানের পরপরই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বাজার থেকে তাকে বাড়িতে নেওয়া হয় এবং কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান।

[৪] এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আপাতত ইউডি মামলা হবে। পরে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়