শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট, হেলে পড়েছে দুটি ভবন

আবুল কাশেম: [২] রোববার (৩০ মে) আবারও ভোর ৪টা ৩৫ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে।

[৪] এর আগে, শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস বলছে, প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে।

[৪] সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানান, রোববার  আর ভোর ৪টা ৩৫ মিনিটে মৃদ্যু ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২ দশমিক ৮। যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২০৫ কিলোমিটার উত্তর-পূর্বে। অর্থাৎ রোববার (৩০ মে) ভূমিকম্পটিরও উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী এলাকা।

[৫] এদিকে, ভোরে ভূমিকম্প হওয়ায় ঘুমের কারণে অনেকেই টের পাননি। যারা টের পেয়েছেন তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে বহুতল বাসা-বাড়ি থেকে নিচে নেমে আসেন।

[৯] সি‌লেটে দফায় দফায় ভূমিকম্পে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন হেলে পড়েছে।  নগরীর পাঠানটুলা এলাকার দু‌টি ভবন এক‌টি অপ‌র‌টির দি‌কে হে‌লে প‌ড়ে‌ছে। পাঠানটুলাস্থ দর্জিপাড়ার পল্লবী ব্লক-সি-১৬ বাসা এবং একই এলাকার মোহনা ব্লক-বি-০৩ বাসা প্রায় ২ ফুট পরিমাণে হেলে পড়েছে। শ‌নিবার রাত ৮টার দি‌কে ভবন দু‌টি হে‌লে প‌ড়ে।  সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়