শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৭:৪৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার সকালে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রাল চার্চে গোপনে বিয়ে করলেন বরিস (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] বান্ধবী ক্যারি সায়মন্ডসকে আগামী জুলাই বিয়ের করার কথা থাকলেও ব্রিটিশ মিডিয়া বলছে গোপনেই বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

[৩] বিয়েতে ঘনিষ্ট বন্ধু ও পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন।

[৪] টুইট করে ব্রিটিশ কর্ম ও পেনশনমন্ত্রী থেরেসে কফি ও শিশু বিষয়ক মন্ত্রী ভিকি ফোর্ড, বরিস ও ক্যারিকে অভিনন্দন জানিয়েছেন।

[৫] হানিমুন শেষে আগামী সপ্তাহে কাজে ফিরে আসবেন বরিস।

[৬] গত বছর ২৯ এপ্রিল সায়মন্ডস বরিসের প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম দেন। একই মাসে বরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

[৭] গত বছর ফেব্রুয়ারিতে বরিস ও সায়মন্ডস জানান তাদের এনগেজ হয়েছে।

[৮] ২০১৮ সালের সেপ্টেম্বরে বরিসের দ্বিতীয় বিয়ে ভেঙ্গে যায়। ২৫ বছরের দাম্পত্য জীবনে সেই ঘরে বরিসের চার সন্তান রয়েছে।

[৯] ৩৩ বছরে সায়মন্ডস বরিসের রাজনৈতিক সহকর্মী হিসেবে ২০১২ সালে তার মেয়র নির্বাচনে প্রচারণায় অংশ নেন। ২৯ বছর বয়সে সায়মন্ডস কনজারভেটিভ পার্টির যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান।

 

https://videos.dailymail.co.uk/video/mol/2019/12/13/3284056545513849844/640x360_MP4_3284056545513849844.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়