শিরোনাম
◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি ◈ চার অপরাধে ড. ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি অধ্যাপক কার্জনের ◈ দুপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ◈ বাংলা‌দেশ নারী দল স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্না‌মেন্ট খেলবে 

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডব: আরও ৪জনসহ মোট ৫১০ গ্রেফতার

তৌহিদুর রহমান : [২] ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে আরও ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সর্বমোট গ্রেফতারের দাঁড়িয়েছে ৫১০ জনে। জেলা পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা হেফাজতে ইসলামের কর্মী।

[৩] শনিবার সকালে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এসব ঘটনায় ৫৬টি মামলা হয়েছে। এরমধ্যে মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি। এসব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়েছে। উল্লেখ্য,গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালান হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়