শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামসুদ্দিন পেয়ারা: ‘জয় বাঙলা’ স্লোগানের জন্মদাতা

শামসুদ্দিন পেয়ারা: "জয় বাঙলা" স্লোগানের জন্মদাতা। আমার প্রিয়তম বন্ধু মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক ডঃ আফতাব আহমাদ। কিছু দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল। তাকে কেবলমাত্র একটি অতি শক্তিশালী টর্নেডোর সাথেই তুলনা করা যেতে পারে বলে আমি মনে করি। ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর রাতে ফুলার রোডে বিশ্ববিদ্যালয় শিক্ষক কোয়ার্টারে ভাড়াটে খুনির দ্বারা গুলিবিদ্ধ হয়। ২৬ সেপ্টেম্বর ঢাকা সম্মিলীত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করে। সে ছিল আমাদের প্রজন্মের সবচেয়ে মেধাবী মানুষ। যার জ্ঞানের ব্যাপ্তি ও গভীরতা ১৯৬৫-'৭৫ এর বুদ্ধিজীবী সমাজকে বিস্ময়াভিভূত করে রাখতো। তার স্মৃতিশক্তি ছিল ক্যামেরার মতো। কোথাও কোনো ভুল থাকতো না। মার্ক্সবাদী তাত্ত্বিক ও তার্কিক হিসাবে সে সময়ে সে ছিল অপ্রতিদ্বন্দ্বি। একাধিকবার All Pakistan interuniversity debate-এ চ্যাম্পিয়ন হয়েছিল (১৯৬৮-'৭১)। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠানাদিতে প্রতিবারই বাঙলা ও ইংরেজির সেরা ডিবেটারসহ সেরা নাট্যাভিনেতার পদক লাভ করেছে। একদিনও পড়ার টেবিলে না বসে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিল। অনলবর্ষী বক্তা ছিল। ছিল আরো অনেক অনেক কিছু। এখানে সে সব বলে শেষ করা যাবে না।

লেখাটি লেখকের ফেসবুক থেকে নেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়