শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি যুদ্ধের মূল্য ৬৭ শিশু

শওগাত আলী সাগর, ফেসবুক থেকে ইসরায়েলের মূলধারার পত্রিকা Haaretz' এর শিরোনাম এটি। সাম্প্রতি গাজা এবং ইসরাইলের মধ্যকার ১১ দিনের সহিংসতায় প্রাণ হারানো ৬৭ জন শিশুর ছবি প্রকাশ করেছে পত্রিকাটি। সাথে শিরোনাম হিসেবে জুড়ে দিয়েছে এই লাইনটি।

মূলধারার ইসরায়েলি কোনো পত্রিকায় ইসরায়েলি বর্বরতার সংবাদ ছাপা হওয়া অভাবিত ব্যাপার। বামপন্থী আদর্শে অনুপ্রাণিত কোনো কোনো পত্রিকা বিভিন্ন সময়ে এক আধটু প্রকাশ করতে গিয়ে তুমুল নিপীড়নের শিকার হয়েছে। এবার Haaretz' অনেকটা বিপ্লবই করে ফেলেছে।

তার আগের দিন অবশ্য নিউইয়র্ক টাইমস ৬৭টি জনের ছবি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে। তাদের শিরোনাম ছিলো ‘They were only children’. Haaretz' তাদের শিরোনামটিকে আরো আবেদনময় করেছে।

ইসরায়েল- প্যালেস্টাইনের মধ্যকার বিরোধের মধ্যেও প্যালেস্টাইনিদের উপর নিপীড়নের বিরুদ্ধে খোদ ইসরায়েলিদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে। রাজনীতিকরা, ছাত্ররা আরো আগ থেকে এর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিলেন। এবার মূলধারার একটি পত্রিকা দৃঢ় অবস্থান নিয়ে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়