শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড গড়ে ২৬ ঘণ্টার কমে এভারেস্টের চূড়ায় হংকংয়ের এক নারী

অনলাইন ডেস্ক: ২৬ ঘণ্টার কম সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়েছেন হংকংয়ের নারী পবর্তারোহী সাং ইন-হাং। তার আগে কোনো নারী পর্বতারোহী এত কম সময়ে আট হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতাবিশিষ্ট এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি। বৃহস্পতিবার নেপালের কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আলজাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী সাং ইন-হাং একসময় স্কুলে শিক্ষকতা করতেন। পরে পর্বতজয়ের নেশা পেয়ে বসে তার। এবার নিয়ে তিনবার এভারেস্ট অভিযানে যান তিনি। ২০১৭ সালে সাং ইন-হাং হংকংয়ের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন।

এভারেস্টের বেসক্যাম্পের লিয়াজোঁ কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, সাং ইন-হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠেছেন। তিনি গত শনিবার দুপুর ১টা ২০ মিনিটে বেসক্যাম্প থেকে রওনা হয়ে পরদিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছান।

এর আগে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে নেপালের নারী পর্বতারোহী পুঞ্জো ঝাংমু লামার। তিনি এ অর্জনে সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা ৬ মিনিট। তার সেই রেকর্ড ভেঙেছেন সাং ইন-হাং।

এখন নারী পর্বতারোহী হিসেবে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের স্বীকৃতি পেতে সাং ইন-হাংকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে। সনদ পেলে তবেই তিনি আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি পাবেন। নেপাল সরকার পর্বতারোহীদের এভারেস্ট জয়ের সনদ দেয়। তবে নতুন কোনো রেকর্ড হলে তার সনদ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হয়।

  • সর্বশেষ