শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে পোশাক শ্রমিককে দলবদ্ধধর্ষণ, গ্রেপ্তার ৩

রিয়াজুর রহমান : [২] নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় একটি পরিত্যক্ত সরকারি কোয়াটারে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

[৩] শুক্রবার (২৮ মে) ভোরে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সাইফুর রহমান সুমন (২৮), মেহেদী হাসান জনি (৩২) ও মো.আলম (২৫)।

[৪] ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করানো হয়েছে।

[৫] পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (২৭ মে) রাত ৯টার দিকে ভুক্তভোগী পোশাক শ্রমিক তার সহকর্মী সালাউদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে শেরশাহ কলোনী সরকারী বিল্ডিংয়ের সামনে যান। এ সময় সাইফুর রহমান সুমন ও মেহেদী হাসান জনি নামে দুইজন তাদের আটকে রেখে মারধর করে। একপর্যায়ে দুইজনকেই হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

[৬] পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে একটু সামনে এগুলে কিছুক্ষণ পর সুমন ও জনি ভুক্তভোগী পোশাক শ্রমিককে মুখ চেপে ধরে পরিত্যক্ত একটি সরকারি কোয়াটারের নীচ তলায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মো. আলম নামে একজন দরজার বাহিরে দাঁড়িয়ে পাহারা দেয়।

[৭] পরে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ভুক্তভোগী নারী ও তার সহকর্মীকে একত্রে দাঁড় করিয়ে মোবাইলে ছবি তোলে এবং আরও মারধর করে ছেড়ে দেয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়