শিরোনাম
◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বস্তার ভেতর থেকে সাড়ে ৫১ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন,[২] কক্সবাজারের টেকনাফের সাবরাং মেরিনড্রাইভ জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৫১হাজার৮শ'পিস ইয়াবা উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

[৩] বৃহস্পতিবার ভোররাতে সাবরাং মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৪] বৃহস্পতিবার এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন)আমিরুল হক।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম মিরাজুল হাসানের নেতৃত্বে কোস্টগার্ডের একটিটিম সাবরাং মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালীন একজন ব্যক্তিকে মোটর সাইকেল যোগে সাদা রংয়ের বস্তা নিয়ে আসতে দেখা যায়।

[৫] ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় টর্চলাইটের আলো ও বাঁশি মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়।কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা সাদা রংয়ের বস্তাটি ফেলে দিয়ে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে৫১হাজার৮শ' পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৬] তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়