শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ চায়না পাইকগাছা উপকুলের মানুষ; চায় টেকসই বাঁধ

শেখ সেকেন্দার আলী: [২] নদ নদীর তলদেশ উঁচু, নড়বড়ে ওয়াপদার বেড়িবাঁধ ও অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধির কারনে বাঁধ ভেঙ্গে উপচে পড়া পানিতে পাইকগাছা পৌরসভাসহ বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে। হুহু করে পানি ঢুকছে এলাকায়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে

[৩] উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকার সার্বিক তথ্য মতে জানাগেছে, উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন পাল পাড়ার কাছে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ, রাড়ুলি ইউপি'র রাড়ুলী জেলে পল্লীর নিকটবর্তী বেড়িবাঁধ, গদাইপুরের বোয়ালিয়া ব্রীজ নিকটবর্তী বেড়ীবাঁধ, লতায় শিবসা নদীর বেড়িবাঁধ, দেলুটির চকরি বকরি এলাকায় শিবসা নদীর ওয়াপদার বাঁধে ভাংগন, ও সোলাদানা বাজার, বেতবুনিয়া আদর্শ গ্রাম, গড়ইখালীর খুদখালী ভাংগন হরিঢালীর কয়েকটি জায়গা দিয়ে হুহু করে গ্রামের ভেতর পানি ঢুকছে।

[৪] এ ছাড়া পাইকগাছা পৌরসভাসহ ১০ টি ইউনিয়ের অধিকাংশ ওয়াপদা উপছে হুহু করে এলাকায় পানি ঢুকছে। তলিয়ে গেছে চিংড়ী ও মৎস্য ঘের। নষ্ট হচ্ছে কাঁচা পাকা রাস্তা, বাড়ি ঘর। সবখানে আতংক বিরাজ করছে। স্ব,স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য জন প্রতিনিধিরা সৃজন কর্মসূচির লোক দিয়ে পানি ঠেকানোর কাজ করে যাচ্ছেন।

[৫] স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, পিআইও ইমরুল কায়েস ও ওসি এজাজ শফীকে সার্বক্ষনিক প্রতিটা এলাকায় উপস্থিত হয়ে খোঁজ খবর নিতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়