শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত জবি শিক্ষক

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম ভারতের ভিডিজুড প্রফেশনাল অ্যাসোসিয়েশন থেকে 'তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ড' এর জন্য মনোনীত হয়েছেন।আগামী ২৮-২৯ আগস্ট দক্ষিণ ভারতের ত্রিবান্দ্রমে এই গবেষণাধর্মী সংস্থাটির সেমিনার অনুষ্ঠিত হবে।

[৩] জানা যায়, ভিডিজুড প্রফেশনাল অ্যাসোসিয়েশন সংস্থাটি ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট (২০১৩) এর একটি রেজিস্ট্রার্ড সংগঠন। এই প্রতিষ্ঠানটি প্রথমে বিভিন্ন পেশার মানুষের গবেষণার আবেদনের প্রেক্ষিতে তাদের বাছাইকৃত মানদন্ডের ভিত্তিতে মেইল প্রদান করে।এরপর আগ্রহী প্রার্থীরা বিভিন্ন সেক্টরের অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ার জন্য আবেদন করে থাকে।

[৪] আন্তর্জাতিক বিজ্ঞানী অ্যাওয়ার্ড এর ক্ষেত্রে ২৪-৮৪ বছর বয়সী বিজ্ঞানীগণ আবেদন করতে পারেন যারা মূলত গবেষণা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে অদম্য ভূমিকা পালন করছেন।বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত অ্যাওয়ার্ড কমিটি প্রতিটি বিশেষত্ব ক্ষেত্র বা উপ-বিভাগ থেকে অ্যাওয়ার্ডের জন্য দুই জনকে মনোনীত করে।

[৫] 'তরুণ বিজ্ঞানী অ্যাওয়ার্ড' অর্জন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম বলেন, কর্মক্ষেত্রে এ ধরনের পুরষ্কার অবশ্যই আমার জন্য অনুপ্রেরণামূলক। আমি নিজেকে একজন ভালো মানের গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই যেন আমার গবেষণার ফলাফল থেকে মাঠ পর্যায়ের একজন কৃষকও সরাসরি উপকৃত হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়