শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীর পরিকল্পনায় স্বামী আজহারকে হত্যা করেন মসজিদের ইমাম

মাসুদ আলম: [২] বুধবার র‌্যাব সদরদপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আজহারকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান তার এক ছাত্রের নামে একটি মোবাইল ফোন ও সিম কিনে আসমা আক্তারকে দেন। ওই ফোনে হত্যা সম্পর্কে আলোচনা করতেন তারা। রোজা শুরুর সাত দিন আগে ইমাম ও আজহারের স্ত্রী আসমা আক্তার তাকে হত্যার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ীই গত ১৯ মে নিজের শয়নকক্ষে আজহারকে ৬ টুকরা করে হত্যা করেন ইমাম।

[৩] তিনি বলেন, হত্যার পর মসজিদের সেপটিক ট্যাঙ্কে মরদেহের টুকরোগুলো লুকিয়ে রাখেন ইমাম। আজহার হত্যা মামলার ১ নম্বর আসামি আব্দুর রহমান আর ২ নম্বর আসামি আসমা আক্তার। মঙ্গলবার সেপটিক ট্যাংক আজহারের ৬ টুকরা মৃতদেহ উদ্ধারের পর আব্দুল্লাহপুর থেকে আসমাকে গ্রেপ্তার করা হয়। ইমামের সঙ্গে আসমার পরকীয়ার জেরে আজহারকে হত্যা করা হয়।

[৩] তিনি আরও বলেন, আজহারকে সরিয়ে দেওয়ার জন্য ইমামকে ভাড়াটে কাউকে দিয়ে হত্যা করার জন্য বলেন আসমা। কিন্তু ইমাম ভাড়াটে কাউকে দিয়ে হত্যা না করিয়ে নিজেই হত্যা করেন। আজহারের সঙ্গে ইমামের পারিবারিক সম্পর্ক ছিল। আজহার-আসমা দম্পতির চার বছরের শিশু সন্তানকে বাসায় গিয়ে আরবি পড়াতেন আব্দুর রহমান। আজহারকেও আরবি পড়াতেন তিনি। সেই সুবাদে গত ৫-৬ মাস ধরে তাদের বাসায় আসা যাওয়া ছিল ইমামের। বাসায় আসা-যাওয়ার এক পর্যায়ে আজহারের স্ত্রী আসমার সঙ্গে মসজিদের ইমামের অবৈধ সম্পর্ক তৈরি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়