শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া যাচ্ছে না, অপেক্ষা করুন ও ধৈর্য ধরুন: অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

মিনহাজুল আবেদীন: [২] বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক বুলেটিনে এই অনুরোধ জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

[৩] তিনি বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ডোজের যে পরিমাণ টিকা রয়েছে, সেটা দিয়ে প্রথম ডোজ গ্রহীতা সবাইকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া যাবে না।  বাংলাট্রিবিউন

[৪] ডা. নাজমুল ইসলাম বলেন, সরকার এই টিকা সংগ্রহ করতে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশাবাদী, এই টিকা দ্রুত সংগ্রহ হবে এবং দ্বিতীয় ডোজ সবাই পেয়ে যাবেন।

[৫] তিনি বলেন, চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা মঙ্গলবার (২৫ মে) ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীদের দেয়া হয়েছে এবং তাদের কারও মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। আগামী সাত থেকে ১০ দিন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। ঢাকা পোস্ট

[৬] প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট ৯৯ লাখ ৪ হাজার ৩১ ডোজ। এর পুরোটাই দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকা। এখন পর্যন্ত দেশে কোভিশিল্ড টিকা এসেছে এক কোটি দুই লাখ ডোজ। সেই অনুযায়ী কোভিশিল্ডের অবশিষ্ট মজুত আছে আর মাত্র দুই লাখ ৯৫ হাজার ৯৬৯ ডোজ। জাগোনিউজ২৪

সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ