শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় র‌্যাবের হাতে অস্ত্রও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী আটক

আবুল কালাম আজাদ : [২] আটঘরিয়া উপজেলার একদন্ত থেকে একটি বিদেশী রিভলবার ও ১রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী সাইফুল ইসলাম(৫৫)কে আটক করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

[৩] আটককৃত সাইফুল আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে ও পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী।

[৪] বুধবার ভোরে তাকে একদন্ত বাজার থেকে আটক করা হয়।

[৫] র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদন্ত বাজারে অভিযান চালিয়ে সাইফুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার ও ১রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সে একজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী।

[৬] আটঘরিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়