শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতকে মেধা ও সাধারণ বৃত্তি পাবেন ৭০২ শিক্ষার্থী

শরীফ শাওন: [২] ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতকে অনার্স (সম্মান) ও পাসকোর্স শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তির কোটা বন্টন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

[৩] মঙ্গলবার মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক অনার্সে মেধাবৃত্তি ১৮টি এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে ৩৭৫ শিক্ষার্থীকে। মেধাবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১২৫টাকা আর বাৎসরিক এককালীন অনুদান হিসেবে ১ হাজার ৮০০টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাসিক ৪৫০ টাকা ও বাৎসরিক এককালীন অনুদান হিসেবে ৯০০ টাকা দেয়া হবে। উভয় বৃত্তির মেয়াদ হবে এক বছর।

[৪] স্নাতক পাস কোর্সে মেধাবৃত্তি ৯টি এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে ৩০০ শিক্ষার্থীকে। মেধাবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের মাসে ১ হাজার ৫০ টাকা, বাৎসরিক এককালীন অনুদান হিসেবে মোট ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তি হিসেবে মাসিক ৩৭৫ টাকা এবং বাৎসরিক অনুদান হিসেবে এককালীন ৬০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তির মেধাকাল হবে দুই বছর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়