শিরোনাম
◈ পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও) ◈ বেনজীর প্রত্যর্পণ: বাংলাদেশের নথিতে কী খুঁজছে দুবাই কর্তৃপক্ষ? ◈ প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি ◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ ◈ আগস্টে তফসিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ ◈ এবার শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান ◈ গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী বার্নাড আর্নল্ট

রাশিদ রিয়াজ : ফ্রান্সের ফ্যাশন টাইকুন বার্নাড আর্নল্ট ইউরোপের বিলাস পণ্য প্রস্তুত কোম্পানি এলভিএমএইচ গ্রুপের মালিক। বিশে^র শীর্ষ ব্রান্ড লুইস ভিট্টন, মোয়েট, হেননেসে, ফেন্ডি, ক্রিস্টিয়ান ডায়র ও গিভেনচি তারই কোম্পানি। ফোর্বসের হিসেবে আর্নল্টের সম্পদের পরিমান এখন ১৮৬.৩ বিলিয়ন ডলার। স্পুটনিক

কোভিড মহামারী সত্ত্বেও আর্নল্টের সম্পদের পরিমান গত বছর মার্চ থেকে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। এর আগে বিশে^র শীর্ষ ধনী অ্যামজনের মালিক জেফ বেজোসের সম্পদের পরিমান ছিল ১৮৬ বিলিয়ন ডলার। দ্বিতীয় শীর্ষ ধনী এলন মাস্কের সম্পদের পরিমান হচ্ছে ১৪৭.৩ বিলিয়ন ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন চীনা গ্রাহকরা এলভিএমএইচ কোম্পানির পণ্য কিনতে শুরু করায় আর্নল্টের কোম্পানির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। এবছর প্রথম প্রান্তিকে এলভিএমএইচ রেকর্ড পরিমান আয় করে ১৭ বিলিয়ন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি।

সোমবার প্রথম ঘন্টার লেনদেনে এলভিএমএইচের শেয়ার মূল্য বৃদ্ধি পায় শূন্য দশমিক ৪ শতাংশ এবং বাজার মূলধন পৌঁছে ৩২০ বিলিয়ন ডলারে। ফোর্বস বলছে এলভিএমএইচ শুধু ইউরোপিও বিলাস পণ্য তৈরি গ্রুপ হিসেবে একমাত্র কোম্পানি হিসেবে প্রবৃদ্ধি পায়নি। ফ্রান্সিস পিনাল্ট যেটি এলভিএমএইচ কোম্পানির প্রধান প্রতিদ্বন্দ্বী এবং কেরিং গ্রুপের সেন্ট লরেন্ট, আলেক্সান্ডার ম্যাককুইন ও গুচির মত কোম্পানিগুলো গত বছরের বসন্তের পর প্রবৃদ্ধি দ্বিগুণ করতে সমর্থ হয়েছে। এসব কোম্পানির আয় ২৭ বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৫.১ বিলিয়ন ডলারে। এক বছরে চ্যানেল ব্রাদার্স, অ্যালেইন ওয়ের্থেইমার ও গেরার্ড ওয়ের্থেইমারের মত কোম্পানিগুলোর আয় ১৭ থেকে বৃদ্ধি পেয়ে ৩৫ বিলিয়নে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়