শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৯:১৪ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদযাপন

মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ থেকে: রোববার ২৩ মে তারিখ,  মালদ্বীপে  বাংলাদেশ হাই কমিশন যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির ৪৮তম বার্ষিকী উদযাপন করেন।
দিবসটি উপলক্ষে হাই কমিশনের হল রুমে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা সহ ,বঙ্গবন্ধুর শান্তি পুরস্কার প্রাপ্তি সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে, মালদ্বীপস্থ বাংলাদেশী রাষ্ট্রদূত,  রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল,  দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে তার বক্তব্য প্রদান করেন।
রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল বলেন, জাতির পিতার শান্তি প্রতিষ্ঠার আদর্শ অনুসরণ করে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অনবদ্য অবদান রেখে চলেছে। বাংলাদেশের প্রস্তাবেই জাতিসংঘে ‘শান্তির সংস্কৃতি’ শীর্ষক প্রস্তাব পাস হয়েছে। আলোচনা শেষে জাতির পিতা ও তার পরিবারের সব শহীদ, মুক্তিযুদ্ধের সব শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
  • সর্বশেষ