শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

পটুয়াখালী প্রতিনিধি: [২] জেলায় ৮০৩ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ৯৩ টি মেডিকেল টিম গঠন , পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার কাজ শুরু করা হয়েছে। এজন্য ইতিমধ্যে বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ২ কোটি চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জেলা হেডকোয়াটারে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

[৩] সোমবার বিকেলে জেলা প্রসাশকের দরবার হলে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত সভায় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিম সুপার মাহফুজ আহমেদ,জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার,টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্স,সাংবাদিক জাকরিয়া হৃদয় ও বিভিন্ন দপ্তরের প্রধানগন।

[৪] সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবেলায় সিপিপির ৮ হাজার ৬৪০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যুব রেড ক্রিসেন্টের ৪০ জন এবং ফায়ার সার্ভিসের ৪০ করে স্বেচ্ছাসেবক জেলা হেড কোয়ার্টারে প্রস্তুত থাকবেন। জরুরী প্রয়োজনের তারা দূর্গত এলাকায় চলে যাবেন।

[৫] জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, পুলিশ, সিপিপি, রেড ক্রিসিন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ ফায়ার সার্ভিসসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তার পরিষদকে প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত ত্রাণের মজুদ রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে যাতে মানুষ খাদ্য ও পানি পায় সে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পর্যাপ্ত চিড়া,মুড়ি,গুড় ও প্যাকেটজাত খাবারের ব্যবস্থা করা হয়েছে।

[৬] সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত থেকে ঘুর্ণিঝড় মোকাবেলায় তাদের প্রস্তুতি তুলে ধরেন।

 

  • সর্বশেষ